সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিএনপি নেতার ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার’ হুমকি স্বেচ্ছাসেবকদল নেতার, ভিডিও ভাইরাল Logo হাসিনা-কামালের সম্পত্তি বাজেয়াপ্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি Logo বঙ্গভবনের ফোনে খুলে যায় কারাগারের দরজা: যেভাবে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে Logo মাদক ব্যবসায়ীদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় বন্ধ করতে হবে Logo বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি Logo ইরানে মার্কিন হামলার খবরে ফের বাড়ল তেলের দাম Logo ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের Logo সেন্টমার্টিন ভ্রমণে নতুন শঙ্কা, দ্বীপে যাতায়াত নিয়ে অনিশ্চয়তায় পর্যটকরা Logo লরির ধাক্কায় উল্টে গেল বাস, প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ছাত্রীর Logo বিয়ের গুঞ্জনের মধ্যেই আলোচনায় মিমি, ভাইরাল নতুন ভিডিও

চতুর্থ দিনেও থামেনি শ্রমিক বিক্ষোভ, উত্তাল সাভার-আশুলিয়া

সাভারে সড়ক অবরোধ ও বিক্ষোভের চেষ্টা করলে শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ।

ন্যূনতম মজুরি কাঠামো ও বিভিন্ন ভাতা বাস্তবায়নের দাবিতে টানা চতুর্থ দিনের মতো উত্তপ্ত ঢাকার সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালেও শ্রমিক অসন্তোষের জেরে বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

টঙ্গী-আশুলিয়া-ইপিজেড আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা করেছেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। নরসিংহপুর, জামগড়াসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে।

আজ সকাল থেকেই আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। কোথাও কর্মবিরতি, কোথাও বিক্ষোভের ঘটনা ঘটে। শ্রমিকদের আন্দোলনের মুখে পরিস্থিতি বিবেচনায় বেশ কয়েকটি কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।

শ্রমিকদের বিক্ষোভের একপর্যায়ে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক অবরোধের চেষ্টা করা হয়। এ সময় শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। নরসিংহপুর ও জামগড়াসহ বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড সংঘর্ষের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। ধাওয়া পাল্টা ধাওয়ার সময় দুজন পুলিশ সদস্য আহত হয়, এর মধ্যে একজনের মাথা ফেটে যায়।

এদিকে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে।

ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিরা সাধারণ শ্রমিক নন। তাদের বিষয়ে পুলিশের কাছে তথ্য রয়েছে। যারা নাশকতা ও বিশৃঙ্খলার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শ্রমিক আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সরকারি কাজে বাধার অভিযোগে গাজীপুরে আলাদা তিনটি মামলা হয়েছে। সোমবার (২ নভেম্বর) কোনাবাড়ী, বাসন ও কালিয়াকৈড় থানায় এসব মামলা করে পুলিশ। তিন মামলায় মোট ৩ হাজার ৬০০ জনকে আসামি করা হয়েছে।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বাহাল ও আন্দোলনকারীদের কালো তালিকাভুক্তি বন্ধের দাবিতে গত শনিবার গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভে নামেন। শ্রমিকদের আন্দোলনের মুখে রোববার (১ নভেম্বর) রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।এরপরও সোমবার সাভার, গাজীপুর ও রাজধানীর মিরপুর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার শ্রমিক অসন্তোষের কারণে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের ২৬৪টি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। শ্রমিকদের আন্দোলনের কারণে শিল্পাঞ্চলের উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি স্বাভাবিক কর্মপরিবেশ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে কারখানা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা।

জনতার কন্ঠ/এস এ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতার ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার’ হুমকি স্বেচ্ছাসেবকদল নেতার, ভিডিও ভাইরাল

চতুর্থ দিনেও থামেনি শ্রমিক বিক্ষোভ, উত্তাল সাভার-আশুলিয়া

আপডেট টাইম : ১২:৫৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬