সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, জখম হলো যাত্রীর চোখ

চলন্ত ট্রেনে পাথর ছুড়ে এক যাত্রীকে গুরুতর জখম করলো দূর্বৃত্তরা। পাথরের ঢিলে সাব্বির হোসেন (২২) নামের ওই যাত্রীর চোখে মারাত্বক জখম হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে সিরাজগঞ্জের জামতৈল ও উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে পাথর ছুড়ে মারে দূর্বৃত্তরা। আহত যাত্রী সাব্বির হোসেন জয়পুরহাটের জেলার আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে। চিকিৎসার জন্য তাকে জামতৈল রেলওয়ে স্টেশনে নামিয়ে দেওয়া হয়েছে।

প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, উল্লাপাড়া ও জামতৈল রেলস্টেশনের মধ্যবর্তী কোনো স্থানে দ্রুতযান এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছুড়ে মারে দূর্বৃত্তরা। এ সময় ট্রেনের যাত্রী সাব্বির হোসেনের ডান চোখে এসে পাথর লেগে গুরুতর আহত হন।

তাকে জামতৈল রেলওয়ে স্টেশনে নামিয়ে প্রথমে স্থানীয় খোকন মেমোরিয়াল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার করেন।

তিনি বলেন, এ ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, জখম হলো যাত্রীর চোখ

আপডেট টাইম : ০৮:৪৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬