সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

চাঁদপুরে হাসপাতালের ছাদের পলেস্তারা খসে আহত ৩

পলেস্তারা খসে আহত আবুল খায়ের।

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে তিন রোগী আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় পুরুষ ওয়ার্ডের সার্জারি বিভাগের ছাদের একটি অংশ খসে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন রফিকুল ইসলাম (৭০), আক্তার হোসেন (৮০) ও আবুল খায়ের (৪৫)। তাদের মধ্যে আবুল খায়ের গুরুতর আহত হয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের আলাদা রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ছাদের পলেস্তারা খসে পড়া অংশের আশপাশ থেকে রোগী ও স্বজনদের সরিয়ে নেওয়া হয়।

এদিকে, এ ঘটনায় হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ওয়ার্ডের অনেক রোগী হাসপাতাল ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে, একই হাসপাতালের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডেও ছাদের পলেস্তারা খসে এক শিশু আহত হয়েছিল।

আহত আবুল খায়ের জানান, আজ তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। তবে হাসপাতাল ছাড়ার আগে দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। হাসপাতালের বেডেই ছিলেন তিনি। হঠাৎ বিকট শব্দে ছাদের পলেস্তারা খসে তার শরীরের ওপর পড়ে। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন তিনি।

এদিকে, রোগী ও স্বজনরা হাসপাতালের ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলো দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

চাঁদপুরের এই হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান বলেছেন, হাসপাতালটির ধারণক্ষমতা ২৫০ শয্যার হলেও এখন প্রায় ৬০০ রোগী চিকিৎসাধীন। অতিরিক্ত রোগীর কারণে পুরো অবকাঠামোর ওপর চাপ সৃষ্টি হচ্ছে। নতুন ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আগেই আবেদন করা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে মেরামতের কাজ চলছে।

ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে হাসপাতালের ছাদের পলেস্তারা খসে আহত ৩

আপডেট টাইম : ০৬:০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬