সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

চাঁদাবাজির প্রতিবাদে ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ ট্যাংকলরি শ্রমিকদের

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১২:৫৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • 133

প্রতিবেদক, শাহজাদপুর (সিরাজগঞ্জ):

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ৪ ঘন্টা ব্যাপী ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ট্যাংকলরি শ্রমিকেরা।

রোববার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাঘাবাড়ি নৌবন্দরের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।  এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। ৪ কিলোমিটার সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট।
উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান গ্যাদা জানান, শনিবার রাতে বাঘাবাড়ীতে অবস্থিত উত্তরবঙ্গ ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের অফিসে হামলা চালিয়ে চাঁদা দাবি করে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের বিএনপি নেতারা। এ ঘটনায় জড়িতদের দল থেকে বহিষ্কার না করা পর্যন্ত মহাসড়ক অবরোধ কর্মসূচি চলবে বলে জানিয়েছে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।
তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির নেতারা। তাদের দাবী বাঘাবাড়ি পোর্ট এলাকায় নৌকা বাইচের আয়োজন করছে উত্তরবঙ্গ ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন। এই ভরা মৌসুমে নৌকা বাইচের ফলে বন্দর ইজারাদারের অন্তত ৩০ লক্ষ টাকা ক্ষতি হবে। এ নিয়ে শ্রমিক নেতাদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এজন্যই তারা চাঁদাবাজি অভিযোগ তুলে আন্দোলন করছে।
পোতাজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আনিস জানান, বিএনপির নেতারা চাঁদাবাজি করে না, বরং চাঁদাবাজি করে শ্রমিক ইউনিয়নের নেতারা। তারা অসময়ে নৌকা বাইচ দিয়ে  পোর্টের ক্ষতিসাধন করার চেষ্টা করছে।  এখন আবার আওয়ামী লীগের নেতাদের টাকা নিয়ে আন্দোলনের নামে বিএনপিকে অপবাদ দেওয়ার চেষ্টা করছে।
শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী জানান, বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে আন্দোলন করেছে ট্যাঙ্কলরির শ্রমিকরা। তবে শ্রমিক নেতাদের বুঝিয়ে বলায় তারা অবরোধ তুলে নিয়েছেন। যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে তাদের বিরুদ্ধে থানায় মামলা দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

চাঁদাবাজির প্রতিবাদে ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ ট্যাংকলরি শ্রমিকদের

আপডেট টাইম : ১২:৫৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫