সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১০:০১:২১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • 87

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কেক কাটছেন সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান ও এসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ রবিউল ইসলামসহ অন্যরা।

মোহাম্মদ রবিউল ইসলাম, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ):

ঐক্যেই শক্তি, একতাই উন্নতি এই মূলমন্ত্র নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (৩০ আগষ্ট) সকাল ১১টায় জেলার বিশ্বরোড মোড়স্থ চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মো. লতিফুর রহমান। এসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ রবিউল ইসলামের সভাপতিত্বে ও মহাসচিব মো. শাহীন আকতারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাই প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক এসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান, এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান ও দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি মো. জমসেদ আলী, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার জেলা প্রতিনিধি বদিউজ্জামান রাজাবাবুসহ চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে লতিফুর রহমান সাংবাদিক এসোসিয়েশনের প্রশংসা করে বলেন সাংবাদিকরা জাতির দর্পণ। সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জাতি নতুন স্বাধীনতা পেয়েছে। আমরা চাই সাংবাদিকরা স্বাধীন ভাবে তাদের কাজ করবেন সাদাকে সাদা এবং কালোকে কালা বলে জাতির সামনে তুলে ধরবেন। তিনি বলেন, ১৯৭১ এর স্বাধীনতার যেমন মূল্য আছে, তেমনি জুলাই-২০২৪ এর স্বাধীনতার নূতন ধারণার জন্ম দিয়েছে।

এসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ রবিউল ইসলাম বলেন ঐক্যেই শক্তি একতাই উন্নতি ধারণাকে ভিত্তি করে তিনি জেলার সকল সাংবাদিকের ঐক্যের ডাক দেন , ২০২০ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়ে পাঁচ বছরের মধ্যে সংগঠনটি অনেক শক্তিশালী হয়েছে। এবং আগামী দিনে এই সংগঠন চাঁপাইনবাবগঞ্জ জেলা সহ সারা দেশে ঐক্যের প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রবিউল ইসলাম আরও বলেন, আমাদের দেশে সাংবাদিকতা ভয়াবহ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে! বিভিন্ন পরিচয়ে রাজনৈতিক সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজী, গূম-খুন হচ্ছে, সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ করলে সাংবাদিক নির্যাতন, হামলা ও হত্যার ঘটনা ঘটে চলেছে; গণতন্ত্রে উত্তরণের পথ বাধাগ্রস্ত হচ্ছে! এ জন্য সাংবাদিকদের দৃঢ় ঐক্য গড়ে তোলাও জরুরী বলে তিনি অভিমত ব্যক্ত করেন। এ ক্ষেত্রে তিনি রাজনীতিকদের সহযোগিতাও কামনা করেন।

অনুষ্ঠান শুরুর আগে এক বর্ণাঢ্য র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট টাইম : ১০:০১:২১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫