সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

চাঞ্চল্যকর মঞ্জু হত্যার রহস্য উদঘাটন: মাদক ব্যবসার দ্বন্দ্বেই হত্যাকাণ্ড

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১০:০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • 207

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জ সদর উপজেলার খোর্দ্দ শিয়ালকোল গ্রামে মাদক ব্যবসায়ী মঞ্জু হত্যার রহস্য উদঘাট করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুইজন গ্রেপ্তার হয়েছে।

মঞ্জুর আলম মঞ্জু (৩৭) সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সরাইচন্ডি গ্রামের ইউনুস আলীর ছেলে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, একই ইউনিয়নের খোর্দ্দ শিয়ালকোল গ্রামের ফরহাদ হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম ও একই গ্রামের নুর উদ্দিন খলিফার ছেলে আলম খান।

আসামিরা বুধবার বিকেলে আসামিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন। মঞ্জুর সঙ্গে মাদক ব্যবসায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জের ধরে তাকে হত্যার কথা স্বীকার করেছেন।

বৃহস্পতিবার পিবিআই’র সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার এম এন মোর্শেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৯ অক্টোবর খোর্দ্দ শিয়ালকোল গ্রাম থেকে মঞ্জুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী কল্পনা খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় অঙ্গাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনার শুরু থেকেই পিবিআই সিরাজগঞ্জ জেলা টিম ছায়া তদন্ত অব্যাহত রাখে। মামলা হওয়ার ২৪ ঘন্টার মধ্যে পিবিআই মামলাটি গ্রহণ করে।

পিবিআই তথ্য প্রযুক্তির বিশ্লেষণ করে হত্যা মামলার কারন, আসামীদের সনাক্ত করতে সক্ষম হয়। পরে গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কালিয়াকৈর থানার শফিপুর পূর্বপাড়া দিনারগেট এলাকা থেকে সন্দিগ্ধ আসামি মো. জাহাঙ্গীর আলম ও মো. আলম খানকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। বুধবার বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

চাঞ্চল্যকর মঞ্জু হত্যার রহস্য উদঘাটন: মাদক ব্যবসার দ্বন্দ্বেই হত্যাকাণ্ড

আপডেট টাইম : ১০:০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫