সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

চার মাস সেফ হোম থাকার পর দেশে ফিরল ভারতীয় নাগরিক

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৭:০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • 48

ব্যুরো প্রধান, নওগাঁ। জনতার কন্ঠ.কম

সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে আটক অচলা সরকার নামের এক ভারতীয় নাগরিককে হস্তান্তর করা হয়েছে। সোমবার দুপুর আড়াই টার দিকে নওগাঁর সাপাহার বামনপাড়া বিওপি সীমান্তে পতাকা বৈঠকের পর তাকে হস্তান্তর করা হয়।

এসময় দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত মে মাসে বিজিবি সদস্যরা তাকে আটক করে।

জানা যায়, ভারতের মালদা জেলার বামনগোলা থানার কাশিবপুর গ্রামের তসর সরকার ও ললিতা সরকারের মেয়ে নূপুর ওরফে অচলা সরকার গত মে মাসে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে সীমান্তে দায়িত্বরত বিজিবির সদস্যরা তাকে আটক করে। পরে তাকে রাজশাহী সেফহোমে রাখা হয়। এরপর থেকে অচলা সেখানেই ছিল।

পরবর্তীতে আদালতের রায় অনুযায়ী সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে হস্তান্তরের সিদ্ধান্ত হয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের পক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেস্ট ও সাপাহার উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহম্মেদ, বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আবু জাফর ও সাপাহার থানা পুলিশ আর ভারতের পক্ষে ভারতীয় পুলিশ ও বিএসএফ প্রবিণ যাদব এর সোমবার পতাকা বৈঠকের মাধ্যমে অচলা সরকার কে হস্তান্তর করা হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

চার মাস সেফ হোম থাকার পর দেশে ফিরল ভারতীয় নাগরিক

আপডেট টাইম : ০৭:০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫