সিরাজগঞ্জ , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচনে সংরক্ষিত নারী আসনে জয় ৪৯ জনের Logo রূপপুর পারমাণবিক কেন্দ্রে জ্বালানি সরবরাহে রাশিয়ার সময়সীমা Logo এসএসসি সনদ সার্ভারে আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন Logo প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গাড়িতে ধাক্কা, বাসচালক গ্রেপ্তার Logo বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টি, দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত Logo ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৩ মাসের বিশেষ সহায়তা ঘোষণা Logo প্লাস্টিকের চেয়ারই চলাচলের একমাত্র সম্বল: চিকিৎসার অভাবে ধুঁকছেন বৃদ্ধ হুরমুজ আলী Logo বন্যার অবনতি হতে পারে উত্তর-পূর্বাঞ্চলে Logo সিরাজগঞ্জে এক সপ্তাহে ৪ শিশু ধর্ষণ-বলাৎকারের শিকার Logo ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৭ দিন পর ফ্লাইট চালু হলো

চিফ হুইপকে ব্ল্যাকমেইলের মামলায় যুবক কারাগারে

রাজধানীর শের-ই-বাংলা নগর এলাকা থেকে এ এম হাসান নাসিমকে (৩৫) গ্রেপ্তারের সময় | ছবি : সংগৃহীত

বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া ও বিভ্রান্তিকর পোস্ট ছড়ানোর অভিযোগের এক মামলায় এ এম হাসান নাসিম নামের এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (১৮ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত এ আদেশ দেন। এদিন আসামীকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই রায়হানুর রহমান।

অন্যদিকে আসামীপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। পরে আদালত জামিন ও রিমান্ড উভয় আবেদন নামঞ্জুর করে আসামীকে কারাগারে পাঠিয়েছেন। রোববার (১৯ এপ্রিল) জামিনের শুনানির জন্য দিন ধার্য করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামীপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম।

এদিকে মামলার সূত্রে জানা যায়, বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও সংসদের চিফ হুইপকে ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া ও বিভ্রান্তিকর পোস্ট ছড়ানো হয়। এ ঘটনায় মো. নজরুল ইসলাম নামে এক ব্যক্তি গুলশান থানায় এজাহার দায়ের করেন।

এজাহার অনুযায়ী, গত ১১ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে গুলশান-২ এলাকার একটি বাসায় অবস্থানকালে তিনি দেখতে পান, একটি ফেসবুক আইডি থেকে চিফ হুইপকে নিয়ে আপত্তিকর ও বিভ্রান্তিমূলক পোস্ট প্রচার করা হচ্ছে। একইসঙ্গে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ওই পোস্টগুলোর স্ক্রিনশট পাঠিয়ে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করা হয়।

অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের পর ডিএমপির গোয়েন্দা বিভাগের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ১৭ এপ্রিল রাত ৮টার দিকে শের-ই-বাংলা নগর এলাকা থেকে এ এম হাসান নাসিমকে (৩৫) গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে মামলার সঙ্গে সংশ্লিষ্ট আলামত জব্দ করা হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচনে সংরক্ষিত নারী আসনে জয় ৪৯ জনের

চিফ হুইপকে ব্ল্যাকমেইলের মামলায় যুবক কারাগারে

আপডেট টাইম : ০৯:০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬