সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

জয়পুরহাট-২ আসনে দুই প্রার্থীর তীব্র প্রতিদ্বন্দ্বীতা আভাস

জয়পুরহাট- ২ সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর- এই তিনটি উপজেলা নিয়ে গঠিত আসনটিতে এবারের নির্বাচন কার্যত দুই প্রার্থীর মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে।

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই আসনটি দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে অনুষ্ঠিত বিভিন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একাধিকবার এখানে বিজয় অর্জন করেছে। তবে এবারের নির্বাচনে জামায়াতে ইসলামী সংগঠিতভাবে মাঠে থাকায় প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে।

প্রথমদিকে এ আসনে বিএনপির মো. আব্দুল বারী, জামায়াতে ইসলামীর এসএম রাশেদুল আলম সবুজ এবং এবি পার্টির এসএ জাহিদ- এই তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন।

কিন্তু গত ৩১ জানুয়ারি ১১ দলীয় জোটের এক জনসভায় এবি পার্টির প্রার্থী এসএ জাহিদ প্রকাশ্যে জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। ফলে জয়পুরহাট- ২ আসনে নির্বাচন এখন দুই প্রার্থীর সরাসরি লড়াইয়ে পরিণত হয়েছে।

আসনটি ধরে রাখতে বিএনপি কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে প্রচারণা জোরদার করেছে। বাড়ি বাড়ি গণসংযোগ, উঠান বৈঠক ও মতবিনিময় সভার মাধ্যমে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানো হচ্ছে। আবার বিদ্রোহী প্রার্থী ছিলেন, তারা দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে প্রার্থীরা প্রত্যাহার করে দলীয় প্রার্থীর পক্ষেই প্রচারণায় অংশ নিচ্ছেন।

অন্যদিকে জামায়াতে ইসলামীও ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক বৈঠক, গণসংযোগ ও প্রচার কার্যক্রম জোরদার করেছে। দলটির নেতাকর্মীরা নিয়মিত মাঠে থাকছেন বলে জানা গেছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জয়পুরহাট- ২ আসনে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৫৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ১৭৭ জন, নারী ভোটার ১ লাখ ৭৭ হাজার ৩৯৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন।

এ আসনে স্থায়ী ভোটকেন্দ্র রয়েছে ১০৪টি। মোট ভোটকক্ষ ৭১০টি- এর মধ্যে ৬৭৫টি স্থায়ী ও ৩৫টি অস্থায়ী। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

জয়পুরহাট-২ আসনে দুই প্রার্থীর তীব্র প্রতিদ্বন্দ্বীতা আভাস

আপডেট টাইম : ০৭:৩২:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬