সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

জলবায়ু সচেতনতায় নোয়াখালীতে “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচি পালিত

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নোয়াখালীতে “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচির অংশ হিসেবে র‍্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) জমিদার হাট বেগম নুর নাহার উচ্চ বিদ্যালয়ে আয়োজিত কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় তারা পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
পরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মসূচি পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

জলবায়ু সচেতনতায় নোয়াখালীতে “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচি পালিত

আপডেট টাইম : ০৫:২০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬