সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

জামায়াতের সমাবেশে ময়মনসিংহে নেতাকর্মীদের ঢল

ময়মনসিংহে জামায়াতের সমাবেশ। ছবি : সংগৃহীত

ময়মনসিংহে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা চলছে। জনসভায় বক্তব্য দেবেন দলের আমির ডা. শফিকুর রহমান। এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে সমাবেশ মাঠ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হতে থাকেন।

ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জোবায়ের আল মাহমুদ বলেন, জেলার প্রতিটি প্রান্ত থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা এই জনসভায় অংশ নিতে এসেছেন। প্রধান অতিথির আগমনের আগেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

ময়মনসিংহ মহানগরীর জামায়াতের আমির কামরুল আহসান এমরুল বলেন, জনসভা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সকল অংশীজন এবং বিশেষভাবে ময়মনসিংহ নগরবাসীর সহযোগিতা কামনা করছি। জনসভার কারণে সাময়িক ভোগান্তি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি।

ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিম গণমাধ্যমকে বলেন, অল্প কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান সমাবেশ মাঠে পৌঁছাবেন। সমাবেশে এনসিপি, খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফতসহ ১১টি জোট দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, জনসভা ঘিরে ব্যাপক নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি ও র‍্যাব কাজ করছে। নগরীর যানজট নিরসনে জেলা পুলিশের ট্রাফিক পুলিশ নিরলস কাজ করছে। আশা করি শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

জামায়াতের সমাবেশে ময়মনসিংহে নেতাকর্মীদের ঢল

আপডেট টাইম : ১১:৩৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬