সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

জামায়াত ক্ষমতায় আসলে দেশ ধ্বংস হয়ে যাবে : মেজর হাফিজ

লালমোহন উপজেলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন হাফিজ উদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে দলের মনোনীত প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। তালেবানি রাষ্ট্র কায়েম হবে। বাংলা হবে আফগান, আমরা হবো তালেবান, এটা জামায়াতে ইসলামীর স্লোগান। এ স্লোগান আমরা বিশ্বাস করি না। এটা ইসলামী শিক্ষা না।

তিনি বলেন, আমরা শান্তিতে বসবাস করতে চাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান মিলে মিশে বসবাস করতে চাই। জামায়াতে ইসলামী যত বড় বক্তৃতা দিক এবং বেহেশত যতবারই বিক্রির চেষ্টা করুক, আমার অভিজ্ঞতা বলে, ১২ ফেব্রুয়ারি তারিখের নির্বাচনে ইনশাআল্লাহ বিএনপি বিপুল ভোটের ব্যবধানে ক্ষমতায় যাবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার বাজারে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ড. ইউনূস ভালো লোক, দেশে বিদেশে তার সুনাম রয়েছে। সেজন্য আমরা তাকে সরকার প্রধান মেনে নিয়েছি। তিনি গত দেড় বছরে দেশের কোনো উন্নয়ন করতে পারেননি। ছাত্রদের আন্দোলনে দুই তিনটা সরকারের পতন হয়েছে। পতনের পরে ছাত্ররা ক্ষমতার অংশীদার হয়নি। ইউনূস সরকার দুই তিনজন ছাত্রকে উপদেষ্টা বানিয়েছে। তারা ক্ষমতায় গিয়ে লুটপাট শুরু করে দিয়েছে। কয়েকদিন পরপর ছাত্ররা আন্দোলন করছে। ছাত্রদের কাজ হলো পড়ালেখা করা। সেটা না করে তারা রাজনীতি করছে।

লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির সভাপতি মো. ইউছুপ মেম্বার, পশ্চিম শাখার সভাপতি দেলোয়ার হোসেন নসুসহ বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

জামায়াত ক্ষমতায় আসলে দেশ ধ্বংস হয়ে যাবে : মেজর হাফিজ

আপডেট টাইম : ০৯:০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬