সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

জামালপুরে ধরা পড়া ৭১ কেজির বাঘাইড় এনায়েতপুরে বিক্রি

জামালপুরে যমুনা নদীতে ধরা পড়া ৭১ কেজি ওজনের সুবিশাল বাঘাইড় মাছ বিক্রি হলো সিরাজগঞ্জের এনায়েতপুর  ধরা পড়েছে জেলেদের জালে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে এনায়েতপুর হাটের মাছ বাজারে আনা মাত্রই উচ্ছ্বাস আনন্দে মেতে ওঠে বাজারের উৎসুক জনতা। এ খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখার জন্য ভীড় জমায় শত শত মানুষ। এর আগে বিরল প্রজাতির মাছটি ভ্যানে করে বাজারে তোলা হয়।

মাছ ব্যবসায়ী কবির হোসেন বেপারী জানান, মঙ্গলবার ভোর রাতে জামালপুরের মাছ শিকারি জেলেরা যমুনা সেতুর পাশে নদীতে জাল ফেলে ৭১ কেজি ওজনের বাঘা আইড় মাছটি ধরে ফেলে। তাদের কাছ থেকে বিষয়টি জেনে তিনি ১৩শ টাকা কেজি দরে কিনেএনায়েতপুর হাটে নিয়ে আসেন। মাছটি আনা মাত্রই উৎসাহে মেতে ওঠে সাধারণ মানুষ।

এখানে কবির বেপারী ১৫শ টাকা কেজি ধরে মাছের দাম চাইলে স্থানীয়রা ১৩শ টাকা কেজি বলেন। পরে এখানে আসা টাঙ্গাইলের ভুয়াপুরের নলীন গ্রামের আলম চৌধুরী নামে এক ব্যবসায়ী ১৪০০ টাকা কেজি ধরে ১লাখ ৫ হাজার টাকায় কিনে নেন।

হাটে আসা এলাকার সচেতন মানুষ জানান, এত বড় মাছ তারা এর আগে কখনো দেখেননি। তবে দাম বেশি হয় অনেকেই কিনে নিতে সাহস করেননি।

ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

জামালপুরে ধরা পড়া ৭১ কেজির বাঘাইড় এনায়েতপুরে বিক্রি

আপডেট টাইম : ০৮:২৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫