সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

জারি-সারি গানের তালে ফুলজোড় নদীতে পানসী নৌকা বাইচ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১০:০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • 79

প্রতিবেদক, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চার দিনব্যাপী পানসী নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ফুলজোর নদীর রামকান্তপুর ঘাটে হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পাবনা আমিনপুরের বস্তাল একতা পানসী নৌকা। এবং রানারআপ হয়েছে নিউ শারীর ভিটা এক্সপ্রেস নৌকা।

চূড়ান্ত পর্বে চারটি নৌকা অংশ নেয়। বৈঠালদের সম্মিলিত বৈঠা চালনা, বাদ্যযন্ত্রের তালে জারি ও সারি গানের সুরে মুখরিত হয়ে ওঠে নদীপাড়। দর্শকদের উল্লাসে উৎসবমুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতা শেষে বিজয়ী নৌকাকে প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল প্রদান করা হয়।

ফাইনালে প্রধান অতিথি ছিলেন সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি। প্রতিযোগিতার আয়োজন করে রামকান্তপুর যুব সমাজ।

নৌকা বাইচ কমিটির প্রধান সমন্বয়ক মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর এ বাইচের আয়োজন করা হয়। এ বছর পাবনা ও সিরাজগঞ্জ জেলার প্রায় ৪০টি নৌকাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রতিযোগিতার প্রতিদিনই ১০ থেকে ১৫ হাজার দর্শক নদীর দুই পাড়ে ভিড় জমিয়েছেন।

বগুড়া থেকে আসা আশরাফুল ইসলাম নামে একজন বলেন, শৈশব থেকেই নৌকা বাইচ উপভোগ করে আসছি। পানসীর বৈঠালদের সুরেলা গানের তালে নৌকার ছুটে চলার দৃশ্য সত্যিই মন ভরিয়ে দেয়।

প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি বড় ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার ছিল একটি ছোট ফ্রিজ। এছাড়া অংশগ্রহণকারী সব নৌকাকে পুরস্কৃত করা হয়। সিরাজগঞ্জ-পাবনা অঞ্চলের এই পানসী নৌকা বাইচ এখন শুধু প্রতিযোগিতা নয়, বরং গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির মিলনমেলা হয়ে উঠেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

জারি-সারি গানের তালে ফুলজোড় নদীতে পানসী নৌকা বাইচ

আপডেট টাইম : ১০:০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫