নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জে ৪৮ হাজার ৫শ টাকার জাল সাদৃশ নোটসহ মো. রঞ্জু আহমেদ (৪০) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১২ সদস্যরা।
আটক রঞ্জু সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বড় হামকুড়িয়া গ্রামের মৃত আফের প্রামানিকের ছেলে।
বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, মঙ্গলবার ( ০৯ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-১২, সদর কোম্পানির টিম সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে রঞ্জু আহমেদকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ২৯টি এক হাজার টাকার নোট, ৩১টি ৫শ টাকার নোট, ২০টি ২শ টাকার নোট জব্দ করা হয়। উদ্ধার করা হওয়া নোটগুলো জাল সাদৃশ। এছাড়াও তার কাছ থেকে ৮ হাজার ৯৯০ আসল টাকা উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে জালনোটের ব্যবসার অভিযোগে মামলা রয়েছে।

রিপোর্টার: 

















