সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

জাল স্বাক্ষরে জমি রেজিষ্ট্রি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:২০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • 76

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জের বেলকুচি সাব রেজিষ্ট্রারের কার্যালয়ে জাল স্বাক্ষরে রেজিষ্ট্রি হওয়া জমির দলিল বাতি এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে ভুক্তভোগী জিতেন্দ্রনাথ পোদ্দারের ভাতিজা উত্তম কুমার পোদ্দার  সিরাজগঞ্জ জেলা রেজিষ্ট্রার বরাবর লিখিত আবেদন করেন। উত্তম কুমার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গাবগাছী গ্রামের মৃত নগেন্দ্রনাথ পোদ্দারের ছেলে।

লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন,  জিতেন্দ্রনাথ পোদ্দার পৈত্রিক সূত্রে পাওয়া বাড়ি ও জমি বাংলাদেশে রেখে প্রায় ২০ বছর ধরে বিদেশে অবস্থান করছেন। প্রায় ১৮ বছরেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশে আসেননি। এ অবস্থায় গত ১৪ ফেব্রুয়ারি বেলকুচি সাব-রেজিষ্ট্রারের কার্যালয়ে জিতেন্দ্রনাথ পোদ্দারের ০.২৮৩৮৩ শতাংশ জমি বিক্রি কবলা দলিল রেজিষ্ট্রি হয়। রেজিষ্ট্রি অফিসের কতিপয় কর্মকর্তা-কর্মচারি ও দলিল লেখক আব্দুল মতিনের সঙ্গে ক্রেতা বীরেন্দ্রনাথ পোদ্দারের মেয়ের জামাই বগুড়া জেলার শেরপুর উপজেলার পশ্চিম দত্তপাড়া গ্রামের সমীরন মন্ডলের  যোগসাজস করে এই জমিটি রেজিষ্ট্রি করে নিয়েছেন। তারা বিদেশে অবস্থান করা জিতেন্দ্রনাথের স্বাক্ষর নকল করে দলিল সম্পন্ন করেন।

লিখিত আবেদনে আরও উল্লেখ করা হয়, দলিলের বিষয়টি জানতে পেরে জিতেন্দ্রনাথ পোদ্দারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কখনোই দেশে আসি নাই এবং আমার জমি রেজিষ্ট্রি করে দেই নাই।

সিরাজগঞ্জ জেলা রেজিষ্ট্রার শরীফ তোরাফ হোসেন বলেন, আমরা লিখিত আবেদন পেয়েছি। এ বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, বেলকুচি সাব-রেজিষ্ট্রার কার্যালয়ে এভাবে জাল-জালিয়াতির মাধ্যমে জমি রেজিষ্ট্রি করে অনেক মানুষকে নিঃস্ব করা হয়েছে। এছাড়াও দলিল প্রতি সরকারি ফি ছাড়াও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ রয়েছে এই সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মচারিদের বিরুদ্ধে।

আরও পড়ুন: বেলকুচি রেজিষ্ট্রি অফিসে জালিয়াতি: ভারতে থাকা ব্যক্তির জমি বিক্রি

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

জাল স্বাক্ষরে জমি রেজিষ্ট্রি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী

আপডেট টাইম : ০৬:২০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫