সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি Logo ক্রিকেট বোর্ডে ১৬ কোটি লোকসান: বুলবুলের দিকে আঙুল তামিমের

মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার

মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে ধরা পড়ে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড পাওয়ার পর জয়পুরহাটের ক্ষেতলাল সরকারি ছাঈদ আলতাফুন্নেচ্ছা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহেল রানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সোহেল রানাকে সভাপতির পদসহ দলের সকল পর্যায়ের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি এ.কে.এম গোলাম মাহফুজ শুভ ও সাধারণ সম্পাদক কে.এম শাকিল হোসেন এই বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন। একই সাথে দলীয় শৃঙ্খলা রক্ষার্থে সকল পর্যায়ের নেতাকর্মীকে তার সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৫ মে) বিকেলে মাদক সেবনের সময় ক্ষেতলাল সরকারি ছাঈদ আলতাফুন্নেচ্ছা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহেল রানাসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি এ.কে.এম গোলাম মাহফুজ শুভ বলেন, অনৈতিক কার্যকলাপে জড়িত থাকায় সোহেল রানাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করেছেন আদালত। যার প্রমাণ মামলার নথিতেও রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনো ধরনের অনৈতিক বা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। বিষয়টি অবগত হওয়ার পরপরই তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি

মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার

আপডেট টাইম : ০৭:০০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬