সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

‘জিনের বাদশাহ’ সেজে প্রতারণা: মহিদুল হাতিয়ে নেন ১২ লাখ টাকা

গ্রেপ্তার মহিদুল ইসলাম। ছবি : সংগৃহীত

বগুড়ায় জিনের বাদশা সেজে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার মহিদুলের বিরুদ্ধে সোনাতলা থানায় মামলা করেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার (অব.) মোমিনুর রহমান। এরপর অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মহিদুল ইসলাম সোনাতলা উপজেলার রানিরপাড়া গ্রামের তোজাম আকন্দের ছেলে।

ডিবির অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিদুল প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। তার বাড়িতে অভিযানে দুটি কথিত হাড়, দুটি সুরমা দানী, তিনটি লাল কাপড়, আতর, তাবিজ, সাদা কাপড়, তছবি, আগরবাতি ও কালো সুতা জব্দ করা হয়।

মামলার বরাত দিয়ে তিনি আরও জানান, বগুড়ার মহাস্থানগড় ইসলামী জলসায় ভুক্তভোগীর সঙ্গে পরিচয় হয় মহিদুলের। পরে গত ৭ সেপ্টেম্বর কৌশলে ডেকে নিয়ে খাবারের সঙ্গে মেডিসিন দিয়ে অস্বাভাবিক অবস্থায় রাখে। ওই সুযোগে নগদ ও বিকাশের মাধ্যমে ১২ লাখ টাকা হাতিয়ে নেয়। অভিযোগ পাওয়ার পর তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

‘জিনের বাদশাহ’ সেজে প্রতারণা: মহিদুল হাতিয়ে নেন ১২ লাখ টাকা

আপডেট টাইম : ১২:৩৭:২৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫