সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

জৈব সারের বদলে বর্জ্য বিতরণ, কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি

কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন ও কৃষকদের দেওয়া জৈব সারের পরিবর্তে পলিথিন যুক্ত ময়লা আবর্জনা। ছবি: সংগৃহীত

জৈব সারের পরিবর্তে পলিথিন যুক্ত ময়লা আবর্জনা দেওয়ার ঘটনায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মনকে খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে বদলি করা করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক একেএম মনজুরে মাওলা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (২৮ জুন) এক অফিস আদেশে রতন চন্দ্র বর্মনকে খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে বদলির আদেশ জারি করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মনকে আগামী ১ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে, অন্যথায় ২ জুলাই হতে তিনি স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন।

গত বুধবার প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলায় গাছের চারা ও সার বিতরণে জৈব সারের পরিবর্তে পলিথিন মেশানো মাটি, ময়লা-আবর্জনা বিতরণের অভিযোগ তোলেন কৃষকরা।

এ ঘটনায় বুধবার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল ও ময়লা আবর্জনা যুক্ত সার বিতরণ করলে দেশের বিভিন্ন গণমাধ্যমে এই নিউজ প্রকাশিত হয় যেটা মুহূর্তের মধ্যেই সারা দেশে আলোচনা সমালোচনা শুরু হয়।

পরদিন বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলামকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) আনোয়ার সাদাত, সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মেরাজ হোসেন মিসবাহ। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় দেয় জেলা প্রশাসন।

One thought on “জৈব সারের বদলে বর্জ্য বিতরণ, কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

জৈব সারের বদলে বর্জ্য বিতরণ, কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি

আপডেট টাইম : ০১:৪০:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬