সিরাজগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

টেকনাফের সাবেক এমপি বদির ছেলে আটক

সিলেটের একটি আবাসিক হোটেল থেকে কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমানকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বদির দুই ভাইসহ আরও একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে নগরীর জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের কোতোয়ালি মডেল থানায় নেওয়া হয়।

আটক ব্যক্তিরা হলেন- সাবেক এমপি বদির ছেলে শাওন আরমান, দুই ভাই আবদুশ শুকুর ও আমিনুর রহমান এবং টেকনাফের স্থানীয় কাউন্সিলর আহমদ হোসেন। শাওন আরমান নিষিদ্ধ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহ-সভাপতি।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর হোটেলটি ঘিরে রাখে কোতোয়ালি মডেল থানা ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। রাত পৌনে ১টার দিকে অভিযান শুরু হয়। প্রায় পাঁচ ঘণ্টার অভিযান শেষে ভোর ৫টার দিকে চারজনকে আটক করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কক্সবাজার ও ঢাকায় মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলার তথ্য ও আটকের নির্দেশনার ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার এড়াতে আটক ব্যক্তিরা বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। এমনকি হোটেলে নারীদের নাম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কক্ষ ভাড়া নিয়েছিলেন। তাদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।

এদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও কক্সবাজার পুলিশের সদস্যরা এসে তাদের জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় যাচাই-বাছাই করবেন। এরপর তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

টেকনাফের সাবেক এমপি বদির ছেলে আটক

আপডেট টাইম : ০৯:৩২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬