সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ট্রেনের দরজায় বসে মাথা বের করলেন যুবক: ব্রীজের পিলারের ধাক্কায় মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথের ফুটওভার ব্রীজের পিলারে ধাক্কা লেগে অজ্ঞাত পরিচয় (২৫) এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) দুপুরের দিকে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলসড়কে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নীলফামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটা এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া স্টেশন ও ফুটওভার সেতু পার হচ্ছিল। ট্রেনর দরজায় বসে থাকা অজ্ঞাত পরিচয় ওই যাত্রী অসাবধানতাবশত মাথা এগিয়ে বাইরের দৃশ্য দেখার চেষ্টা করছিলেন। এ সময় ফুটওভার ব্রিজের পিলারের সঙ্গে মাথায় ধাক্কা লেগে ছিটকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সিরাজগঞ্জ স্টেশন বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত তার নাম পরিচয় জানা যায়নি। তবে জামার পকেটে একটি মুঠোফোন পাওয়া গেছে। লাশটির পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

ট্রেনের দরজায় বসে মাথা বের করলেন যুবক: ব্রীজের পিলারের ধাক্কায় মৃত্যু

আপডেট টাইম : ০৬:২১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬