সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ডিবি পুলিশের অভিযানে মুন্সীগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ১০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে। শনিবার দুপুরে সদর উপজেলার মহেশপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত অভিযানে দুপুর আড়াইটার দিকে ডিবির এসআই পলাশ কান্তি রায়ের নেতৃত্বে একটি দল মহেশপুর এলাকার জনৈক আজগরের দোকানের সামনে পাকা সড়কে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে শাকিল বেপারী (২৭) নামের এক যুবককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার শাকিল বেপারী মহেশপুর এলাকার আমিনুল হকের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধ ও অপরাধীদের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

ডিবি পুলিশের অভিযানে মুন্সীগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

আপডেট টাইম : ০৫:৫১:১৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬