সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ইসিকে তপশিল চুড়ান্ত করতে চিঠি দিচ্ছেন প্রধান উপদেষ্টা

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৪:৪১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • 59

জনতার কন্ঠ ডেস্ক:

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তপশিল চুড়ান্ত করার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিচ্ছেন বলে জানা গেছে। শিগগিরই এ চিঠি পাঠানো হবে।

মঙ্গলবার (৫ আগস্ট)  জাতীয় দৈনিক কালবেলার অনলাইন ভার্সনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এ ঘোষণা দেবেন তিনি। সরকার ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।  অনেকেই ধারণা করছেন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। কিন্তু এটি ঠিক নয়। কারণ, আইন অনুযায়ী নির্বাচনের তারিখ ও তপশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। সে অনুযায়ী, নির্বাচন কমিশনই তা ঘোষণা করবে।

প্রধান উপদেষ্টা তার সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে কেবল নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেবেন। প্রস্তুতি সম্পন্ন হলে যাতে দ্রুততম সময়ে তপশিল ঘোষণা করা হয়, কমিশনকে আনুষ্ঠানিকভাবে দেওয়া চিঠির মাধ্যমে সেই পরমর্শ দেবেন প্রধান উপদেষ্টা। আর আজকের ভাষণে চিঠি পাঠানোর সেই ঘোষণা দেবেন তিনি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

ইসিকে তপশিল চুড়ান্ত করতে চিঠি দিচ্ছেন প্রধান উপদেষ্টা

আপডেট টাইম : ০৪:৪১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫