সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

‎সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো (উফশী) ও বোরো (হাইব্রিড) ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
‎সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা।
‎অনুষ্ঠানে জানানো হয়, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের উন্নত জাতের বীজ ও প্রয়োজনীয় সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের বীজ ব্যবহারের মাধ্যমে কৃষকরা চলতি বোরো মৌসুমে আরও বেশি ফলন অর্জন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
‎এ সময় উপজেলা কৃষি বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
‎উদ্বোধনী অনুষ্ঠানে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন,
‎“সরকার ব্যাপক পরিমাণ অর্থ ভর্তুকি দিয়ে আপনাদের জন্য এই প্রণোদনার ব্যবস্থা করেছে। আজ যারা সার ও উন্নত জাতের বীজ বিনামূল্যে পাচ্ছেন, আশা করছি আপনারা এগুলো যথাযথভাবে ব্যবহার করবেন। এর ফলে তাড়াশ উপজেলায় আগামী মৌসুমে ফসল উৎপাদন আরও বাড়বে।”
‎উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ প্রণোদনা বিতরণ কার্যক্রমের মাধ্যমে তাড়াশের কৃষকরা আগামী মৌসুমে অধিক ফলন ও কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়াতে সক্ষম হবেন

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

আপডেট টাইম : ১০:০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫