সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

তাড়াশে সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ঈদবাজার বিতরণ

ঈদের আনন্দ পৌঁছে যাক অসহায়ের দুয়ারে এই স্লোগান কে সামনে রেখে ঈদ-উল ফিতর উপলক্ষে দেশীগ্রাম ইউনিয়ন সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর পক্ষ থেকে শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ শে মার্চ) তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের প্রত্যেকটা গ্রামের হতদরিদ্র পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে এই উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন সংগঠনটির সদস্য’রা।
আসন্ন ঈদ উৎসবের প্রাক্কালে এমন উপহার হাতে পেয়ে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষগুলোর মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।
সংগঠনের সদস্য’রা বলেন, নিজেদের সামর্থ্য অনুযায়ী যদি তরুণ সমাজ মানুষের কল্যাণকর কাজে এগিয়ে আসে তাহলে সমাজ থেকে বৈষম্য দূর হবে শান্তি প্রতিষ্ঠা হবে। শুধুমাত্র যেকোনো উৎসবেই নয় সবসময়ই মানুষের কল্যাণে কাজ করতে হবে। অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকে সুখ দুঃখের অংশীদার হলে তবেই সমাজের সৌন্দর্য ফুটে উঠবে।
ঈদের আনন্দ যেন শুধু বিত্তবানদের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং সমাজের প্রতিটি মানুষ যেন এই আনন্দ ভাগাভাগি করতে পারে—এই লক্ষ্য থেকেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা আরো বলেন, ভবিষ্যতেও মানবিক ও সামাজিক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে দেশীগ্রাম ইউনিয়ন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

তাড়াশে সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ঈদবাজার বিতরণ

আপডেট টাইম : ০২:৫০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬