সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

তাড়াশে স্বামী পরিত্যাক্তা নারী ধর্ষিত

ছবি: প্রতীকী

বৃষ্টির সময় বাড়িতে লোকজন না থাকার সুযোগ নিয়ে স্বামী পরিত্যাক্তা আটাশ বছর বয়সি দুই সন্তানের জননী এক নারীকে একা পেয়ে জোড়পূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে তারই এক  প্রতিবেশী চাচার বিরুদ্ধে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের শ্রী কৃষ্ণপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি হলেন- শ্রী কৃষ্ণপুর গ্রামের আজম আলী ওরফে কালার ছেলে বেল্লাল হোসেন (৩৫)।
বিষয়টি তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রী কৃষ্ণপুর গ্রামের আটাশ বছর বয়সি দুই সন্তানের জননী এবং স্বামী পরিতাক্তা এক নারী বাবার বাড়িতে বসবাস করছিলেন। আর ঘটনার দিন সকালে ওই নারীর দরিদ্র বাবা, মা, আটো চালক এক ভাই কাজ করতে বাড়ির বাহিরে চলে যান। এ কারণে তিনি বাড়িতে একাই অবস্থান করছিলেন। পাশাপাশি দুপুরের দিকে এলাকায় মুষলধারে বৃষ্টি নেমে আসে। এ সময় হঠাৎ করে ওই নারীর প্রতিবেশি চাচা বেল্লাল হোসেন স্বামী পরিত্যাক্তা নারীর ঘরে ঢুকে পড়েন। এক পর্য্যায়ে এ নারীকে একা পেয়ে চাচা বেল্লাল হোসেন জোড়পূর্বক ধর্ষণ করে। ধর্ষণ শেষে প্রতিবেশি চাচা চলে যান।
এ দিকে দুপুরে ধর্ষিতার স্বজনরা বাড়িতে ফিওে এলে বিষয়টি তাদেরকে জানান। তখন তার স্বজনরা এ ব্যাপারটি গ্রামের গ্রাম্য প্রধানদেরও জানান। তখন গ্রাম্য প্রধানগণ আইনের আশ্রয় নিতে তাদেরকে তাড়াশ থানায় যেতে বলেন।
পরে ধর্ষিতার মা বেল্লাল হোসেনকে অভিযুক্ত করে তাড়াশ থানায় একটি লিখিত এজাহার দাখিল করে।
এ প্রসঙ্গে বৃহস্পতিবার বিকালে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, বাদীর অভিযোগ আমলে নিয়ে একটি ধর্ষণ মামলা রেকর্ডেও কাজ চলমান আছে। আর মামলা দায়েরের প্রক্রিয়া শেষ হলে প্রয়োজনীয় সকল আইনগত ব্যবস্থা দ্রুতই নেওয়া হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

তাড়াশে স্বামী পরিত্যাক্তা নারী ধর্ষিত

আপডেট টাইম : ০৯:৫২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬