জনতার কণ্ঠ প্রতিবেদক:
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান বলছেন, ফ্যাসিস্ট গণহত্যাকারী পতিত সরকারের দুর্নীতি লুটপাটের ধ্বংসস্তুপ থেকে তারেক রহমানই দেশকে উন্নতির শিখরে নিতে পারবেন। আর দেশপ্রমিক জনগণ বিশ্বাস করেন বেগম খালেদা জিয়াই জাতিকে ঐক্যবদ্ধ করার সক্ষমতা রাখেন।
বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুরে সিরাজগঞ্জ পৌর ভাসানি মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যারা মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুৎসিত মন্তব্য করবে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে তাদের জবাব দেওয়া দিতে হবে। এটা বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের নৈতিক দায়িত্ব-কর্তব্য। বিএনপি কারও চরিত্র হরণ করে কথা বলে না, কটুক্তি করে না, যারা স্বৈরাচার, ফ্যাসিস্ট ও স্বাধীনতা বিরোধী তারাই নিজেদের অপকর্মে দুস্কর্ম আড়াল করতে অন্যের সমালোচনা করে বলে মন্তব্য করেন তিনি।
রাজিহ আহসান বলেন, বিএনপি যেন ক্ষমতায় আসতে না পারে তার জন্য এখনো দেশী-বিদেশী যড়যন্ত্র চলছে। তারা জানে নির্বাচন হলেই বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে। তাই দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু তাদের সেই যড়যন্ত্র গণতন্ত্র প্রিয় জনগণ সফল হতে দিবে না।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, কোন জুলুমবাজের ঠিকানা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলে হবে না। কোন ভুল করলে, অন্যায় করলে এতদিন যত আন্দোলন সংগ্রাম ও ত্যাগ শিকার করেছেন সব বৃথা যাবে। কর্মী ও জনগণের তলোবাসায় নেতা হতে হবে।
মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ।
সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েসের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, সহ সভাপতি ফখরুল ইসলাম রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল আলীম, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন রাজেশ।
এতে জেলা স্বেচ্ছাসেবক দলের ১৮ ইউনিটের নেতাকর্মীরা অংশ নিয়ে ইউনিয়ন পর্যায় থেকে থানা, পৌরসভা, উপজেলা ও জেলার রিপোর্ট উপস্থাপন করে।

রিপোর্টার: 



















