মহসিন আলম মুহিন
তাল বেতাল অবস্থা নিয়ম নীতি নষ্ট’
এমন হলে হয় কষ্ট।।
স্বাভাবিক যা হবার তা ঠিক হয় না,
তাল বেতালে বাড়ে যন্ত্রণা।।
জীবন যদি হয় তাল বেতাল ছন্দহীন,
ভারসাম্য হারায়ে’ গতিহীন।।
জীবনের হিসাব নিকাশ মেলে না
তাল বেতালে,
কাজকর্ম সবই রসাতলে।।
বিশৃঙ্খলা সৃষ্টি হলে পরিবেশ তাল বেতাল,
শান্তি শেষ পরিস্থিতি বেসামাল।।
প্রেম প্রীতি ভালোবাসায় তাল বেতাল হলে,
মিলনে বাধা পড়ে তাহলে।।

রিপোর্টার। জনতার কণ্ঠ.কম। 



















