বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয় বাবদ কেটে নেওয়া ১০ কোটি ২৩ লাখ টাকা ফেরত দিয়েছে সৌদি আরব। ২০২৬ সালের হজ মৌসুমে ৩০০ বাংলাদেশি হজযাত্রীর কাছ থেকে চিকিৎসা ব্যয় বাবদ এ অর্থ কেটে নিয়েছিল সৌদি কর্তৃপক্ষ।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
হজযাত্রীদের ইন্স্যুরেন্স-বহির্ভূত চিকিৎসা ব্যয়ের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে আয়োজিত এ ব্রিফিংয়ে তিনি বলেন, সৌদি সরকার কেটে নেওয়া ১০ কোটি ২৩ লাখ টাকা বাংলাদেশকে ফেরত দিয়েছে।
মন্ত্রী জানান, ফেরত পাওয়া অর্থ শিগগিরই সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোকে দেওয়া হবে।
জনতার কন্ঠ/এস এ

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 




















