সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

তিন দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্র অনিকের

মুন্সীগঞ্জের গজারিয়ায় তিন দিন ধরে নিখোঁজ রয়েছে সাইদুল ইসলাম অনিক (১৫) নামে এক নবম শ্রেণির স্কুলছাত্র। সন্তানের কোনো খোঁজ না পেয়ে অসহায় মা মোসা. চাঁন বানু বারবার মূর্ছা যাচ্ছেন, আর্তনাদে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
নিখোঁজ অনিক উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের বাতেন বেপারীর ছোট ছেলে। সে গজারিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে অনিক বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়। কিন্তু দিন শেষে সে আর বাড়ি ফেরেনি। পরে খোঁজ নিয়ে জানা যায়, সেদিন সে বিদ্যালয়েও পৌঁছায়নি। এরপর আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
এ ঘটনায় গত ১ এপ্রিল অনিকের মা চাঁন বানু গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নং ২০।
এদিকে ছেলে নিখোঁজ হওয়ার পর থেকে চরম দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন মা চাঁন বানু। সন্তানের কাপড় চোপড় বুকে জড়িয়ে ধরে বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। কখনো একটু স্বাভাবিক হলেও মুহূর্তেই আবার কান্নায় ভেঙে পড়ছেন। ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছেন না, দিন রাত কাঁদছেন ছেলের অপেক্ষায়।
চাঁন বানু বলেন, সকাল বেলায় স্কুলে যাওয়ার জন্য বের হয় আমার ছেলে। বিকেলে বাড়ি না ফেরায় স্কুলে গিয়ে জানতে পারি, সে সেখানে যায়নি। এরপর কোথাও আর খুঁজে পাচ্ছি না। আমার ছেলেকে খুঁজে পেতে প্রশাসনসহ সবার সহযোগিতা চাই।
নিখোঁজের সময় অনিকের পরনে ছিল আকাশী রঙের স্কুল ড্রেস এবং তার সঙ্গে একটি স্কুলব্যাগ ছিল। তার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল লম্বাটে এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী জানান, “নিখোঁজ স্কুলছাত্রকে খুঁজে পেতে দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

তিন দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্র অনিকের

আপডেট টাইম : ১১:০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬