সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

তৃণমূল ঐক্যবদ্ধ হলে আমাদের বিজয় ঠেকানোর শক্তি কারও নেই: ভিপি আয়নুল

সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বলেছেন, “তৃণমূল ঐক্যবদ্ধ হলে আমাদের বিজয় ঠেকানোর শক্তি কারও নেই। গণমানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে অন্ধকার তৈরি হয়েছে, এবার রায়গঞ্জ থেকে তার বিরুদ্ধে জোয়ার উঠবে।”

শনিবার (২২ নভেম্বর) সকালে রায়গঞ্জ উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা, পৌর ও সলঙ্গা থানা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,“এই নির্বাচন কেবল প্রার্থী বেছে নেওয়ার ভোট নয় এটা মানুষের অধিকার, মর্যাদা ও স্বাধীন মত প্রকাশের লড়াই। রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গার মানুষ পরিবর্তন চায়, আমরাও সেই পরিবর্তন আনতে প্রস্তুত।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি মতিয়ার রহমান মতি, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল বাতেন, পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, সাবেক সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম ভূঁইয়া, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান তামান্না, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম, সাবেক পৌর সাধারণ সম্পাদক রাশিদুল হাসান মিরনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুলাল হোসেন খান, ইসমাইল হোসেন, আবুল কালাম আজাদ, আব্দুল কুদ্দুস মণ্ডল, আব্দুল লতিফ, রোম বাদশা সরকার, আমিনুল ইসলামসহ অঙ্গ–সংগঠনের শতাধিক নেতা-কর্মী।

সকাল থেকে সভা মাঠজুড়ে ধানের শীষের স্লোগান, নেতাকর্মীদের ঢল আর উৎসবমুখর পরিবেশ যেন নির্বাচনী লড়াইয়ের আগাম বার্তা দিয়েছে।

নেতারা বলেন, রায়গঞ্জে বিএনপির যে গণসমাগম দেখা গেছে, তা স্পষ্ট করে—এবারের নির্বাচনে ধানের শীষই হবে জনগণের কাছে পরিবর্তনের প্রতীক।

মতবিনিময় সভা শেষে নেতাকর্মীরা শপথ নেন “পরিবর্তনের জয়গান লিখতেই মাঠে থাকব; ধানের শীষের বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরব।”

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

তৃণমূল ঐক্যবদ্ধ হলে আমাদের বিজয় ঠেকানোর শক্তি কারও নেই: ভিপি আয়নুল

আপডেট টাইম : ০৫:৪৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫