সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

তেল মজুত রেখে বিক্রি না করায় ফিলিং স্টেশনকে জরিমানা

ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : সংগৃহীত

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় রিজার্ভ তেল রেখে গ্রাহকের কাছে বিক্রি না করার অভিযোগে মেসার্স পাইলট ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সরকারি নির্দেশনা মোতাবেক জ্বালানি তেল বিক্রয় কার্যক্রম স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএম রাফসান রাব্বির নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

জানা গেছে, মেসার্স পাইলট ফিলিং স্টেশন সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রি না করে অনিয়মে জড়িত রয়েছে। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনেরও প্রমাণ পাওয়া যায়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পৃথক দুটি অপরাধে প্রতিষ্ঠানটিকে সর্বমোট ৫০ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফসান রাব্বি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রয় নিশ্চিত করা হবে। কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক সময়ে সারা দেশে জ্বালানি তেল সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় কড়াকড়ি আরোপ করেছে সরকার। কোথাও কোথাও সীমিত সরবরাহ, অনিয়মিত বিক্রয় এবং অতিরিক্ত মুনাফা নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে।

এ অবস্থায় সরকার জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধ, মজুতদারি রোধ এবং নির্ধারিত দামে বিক্রয় নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসনকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দিয়েছে। দেশের বিভিন্ন জেলায় ইতোমধ্যে একাধিক অভিযান পরিচালনা করে অনিয়মে জড়িত ফিলিং স্টেশন ও ব্যবসায়ীদের বিরুদ্ধে জরিমানা ও অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে মাঝে মধ্যে বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে, যা নিয়ন্ত্রণে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

জেলা প্রশাসন সূত্রে আরও জানা যায়, জনস্বার্থে জ্বালানি তেল বিক্রয়ে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও শরীয়তপুরসহ দেশের বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান ও মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

তেল মজুত রেখে বিক্রি না করায় ফিলিং স্টেশনকে জরিমানা

আপডেট টাইম : ১১:৪০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬