সিরাজগঞ্জ , শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, আহত এসআরবি সদস্য

পল্লবী থানা। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য আহত হয়েছেন। মোটরসাইকেলে আসা ২ দুর্বৃত্ত ফ্লাইওভারের ওপর থেকে থানায় ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, অজ্ঞাতপরিচয় দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে পল্লবী থানার পাশের ফ্লাইওভারের উপর থেকে থানার প্রাঙ্গণে একটি ককটেল নিক্ষেপ করে। এতে বিস্ফোরণ ঘটলে থানার গেটের ভেতরে অবস্থানরত এসআরবি-৪-এর এক সদস্যের শরীরে ককটেলের বিস্ফোরিত অংশের ছিটে লাগে। এতে তিনি সামান্য আহত হন।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। কাউকে গ্রেপ্তার করা যায়নি।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ।

থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, আহত এসআরবি সদস্য

আপডেট টাইম : ০৮:৩৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬