সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

দাওরায়ে হাদিস পরীক্ষা নিয়ে আল-হাইআতুল উলয়ার নতুন ঘোষণা

কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষায় নিবন্ধনের সময় শিক্ষার্থীদের জন্মসাল পরিবর্তন বা সংশোধনের সুযোগ না রাখার সিদ্ধান্ত নিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। এখন থেকে সানাবিয়্যা বা সানাবিয়্যা উলয়া পর্যায়ে নিবন্ধনের সময় যে জন্মসাল উল্লেখ করা হবে, দাওরায়ে হাদিসের নিবন্ধনেও সেই জন্মসালই বহাল থাকবে।

রোববার (১৪ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আল-হাইআতুল উলয়া।

এর আগে গত শনিবার (১২ সেপ্টেম্বর) আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে অনুষ্ঠিত সংস্থাটির স্থায়ী কমিটির ৬৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, সানাবিয়্যা বা সানাবিয়্যা উলয়ার নিবন্ধনের সময় একজন শিক্ষার্থীর যে জন্মসাল উল্লেখ করা হবে, দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার নিবন্ধনেও সেই একই জন্মসাল বহাল থাকবে। দাওরায়ে হাদিসের নিবন্ধনের সময় কোনো শিক্ষার্থীর জন্মসাল পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকবে না।

এমনকি দাওরায়ে হাদিস পরীক্ষা সম্পন্ন হওয়ার পরও নিবন্ধনে উল্লেখ করা জন্মসাল অপরিবর্তিত থাকবে বলে সভায় জানানো হয়।

নতুন এ বিধান ১৪৪৯ হিজরী শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব বোর্ড, দাওরায়ে হাদিস মাদ্রাসা ও শিক্ষার্থীদের বিশেষভাবে অবহিত করা হচ্ছে বলে জানিয়েছেন আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান।

One thought on “দাওরায়ে হাদিস পরীক্ষা নিয়ে আল-হাইআতুল উলয়ার নতুন ঘোষণা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

দাওরায়ে হাদিস পরীক্ষা নিয়ে আল-হাইআতুল উলয়ার নতুন ঘোষণা

আপডেট টাইম : ০৬:০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষায় নিবন্ধনের সময় শিক্ষার্থীদের জন্মসাল পরিবর্তন বা সংশোধনের সুযোগ না রাখার সিদ্ধান্ত নিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। এখন থেকে সানাবিয়্যা বা সানাবিয়্যা উলয়া পর্যায়ে নিবন্ধনের সময় যে জন্মসাল উল্লেখ করা হবে, দাওরায়ে হাদিসের নিবন্ধনেও সেই জন্মসালই বহাল থাকবে।

রোববার (১৪ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আল-হাইআতুল উলয়া।

এর আগে গত শনিবার (১২ সেপ্টেম্বর) আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে অনুষ্ঠিত সংস্থাটির স্থায়ী কমিটির ৬৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।

আরও পড়ুন: হামের উপসর্গে প্রাণ গেল আরও ৮ জনের