সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয়

দিনাজপুরে র‍্যাবের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩ জন

কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)। অভিযানে মোট ৯৩.৫ কেজি গাঁজা এবং ৩৭০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার (৮ মে) দুপুর ২ ঘটিকায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর র‍্যাব-১৩।
র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রাত (৭ মে) আনুমানিক ১০:৩০ মিনিটে সিপিএসসি, র‍্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন নাওডাঙ্গা ইউনিয়নের বাড়াইতাড়ী গ্রামে অভিযান চালায়। অভিযানে ওই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মোঃ নুর ইসলামকে (৩৮) গ্রেফতার করা হয়। পরে তার শয়নকক্ষের খাটের নিচে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে র‍্যাব।
পৃথক অন্য একটি অভিযানে সিপিসি-১, র‍্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস দল ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। রাত ৯টার দিকে পীরগঞ্জের দস্তমপুর মধ্যপাড়া গ্রামে সন্দেহভাজন দুই ব্যক্তির দেহ তল্লাশিকালে তাদের পরিহিত লুঙ্গির ভাঁজ থেকে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন দস্তমপুর গ্রামের মোঃ মন্তাজ আলীর ছেলে মোঃ মুমিনুল ইসলাম (৪০) এবং একই গ্রামের মোঃ চান মিয়ার ছেলে মোঃ লুৎফর রহমান (১৯)।
​র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মালামালসহ আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে এবং মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাবের এই গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী

দিনাজপুরে র‍্যাবের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩ জন

আপডেট টাইম : ০৬:২৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬