সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

দিনাজপুরে ১৬৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

​দিনাজপুর শহরের ফকিরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৬৫ বোতল ফেন্সিডিল সমজাতীয় মাদকদ্রব্যসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।
আজ রোববার (৩ মে) বিকেলে ৫ ঘটিকায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব এই তথ্য নিশ্চিত করেছে।
​গ্রেফতারকৃতরা হলেন, মোছাঃ রোকেয়া বেগম (৪১), স্বামী- মৃত আনোয়ার হোসেন। মোঃ রায়হান হোসেন রিয়াদ (১৯), পিতা- মৃত আনোয়ার হোসেন। মোঃ দেলোয়ার হোসেন (৪৭), পিতা- মৃত জামাল উদ্দিন। গ্রেফতারকৃত সকলের বাড়ি দিনাজপুর পৌরসভার ০৬ নং ওয়ার্ডের ফকিরপাড়া গ্রামে।
​র‍্যাব সূত্রে জানা গেছে, র‍্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফকিরপাড়া গ্রামে মাদকের একটি বড় চালান মজুত করা হয়েছে। আজ রোববার সকাল ৭টা ৫০ মিনিটে মৃত আনোয়ার হোসেনের বসতবাড়িতে অভিযান চালায় র‍্যাব। তল্লাশিকালে শয়নকক্ষে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ১৪৩ বোতল এস্কাফ এবং ২২ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।
​র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, আসামিদের বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাবের এই গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

দিনাজপুরে ১৬৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

আপডেট টাইম : ০৮:২৬:২৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬