সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

দিয়ার ধানগড়ায় ধানের শীষের পক্ষে জাভেদ হাসান মাহমুদের গণসংযোগ

দিয়ার ধানগড়ায় ধানের শীষের পক্ষে জাভেদ হাসান মাহমুদের গণসংযোগ। ছবি: জনতার কন্ঠ

সিরাজগঞ্জ পৌর এলাকার ধানের শীষের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন তাঁর ভাতিজা জাভেদ হাসান মাহমুদ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ড দিয়ার ধানগড়া মহল্লায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালান।

জাভেদ হাসান মাহমুদ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী ইকবাল হাসান মাহমুদের ছোট ভাই সিরাজগঞ্জ পৌরসভার সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মনজুর হাসান মাহমুদ খুশীর জ্যৈষ্ঠ ছেলে।

গণসংযোগকালে জাভেদ হাসান মাহমুদ ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমার চাচা ইকবাল হাসান মাহমুদ টুকুর ধানের শীষ প্রতিকের পক্ষে ভোট চাইতে এসেছি। এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

এ সময় নারী ও পুরুষ ভোটারদের মাঝে ব্যাপকভাবে সাড়া পড়ে যায়। বিশেষ করে সাবেক সফল পৌর চেয়ারম্যান মনজুর হাসান মাহমুদ খুশীর ছেলেকে কাছে পেয়ে অনেকেই আপ্লুত হন।

গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ -সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন হিটলার, শহর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রেজাউল জোয়ার্দার, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আহসানুল কবির শাওন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি শফিকুল ইসলাম মিলন, সহ-সভাপতি আনোয়ারুল আজিম, জিয়া সাইবার ফোর্সের দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ, ২ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক করিম হাজী, ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রতন ও সাংগঠনিক সম্পাদক খোকা প্রমূখ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

দিয়ার ধানগড়ায় ধানের শীষের পক্ষে জাভেদ হাসান মাহমুদের গণসংযোগ

আপডেট টাইম : ০৬:১৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬