প্রতিবেদক, সলঙ্গা। জনতার কণ্ঠ.কম
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের আহ্বায়ক পদপ্রার্থী লেবু তালুকদার। দীর্ঘ আন্দোলন-সংগ্রামে সাহসী মুখ হিসেবে যার বিচরণ ছিল রাজপথে। ওয়ান-ইলেভেনের রাজনৈতিক দুর্দিনে যখন রাজপথ ছিল ফাঁকা, তখন লেবু তালুকদারের নেতৃত্বেই রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল রাজপথে সক্রিয় ছিল।
যার ফলে বর্তমানে স্থানীয় রাজনীতিতে এক জনপ্রিয় ও আলোচিত হয়ে উঠেছেন তিনি।
লেবু তালুকদার রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও তার আগে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সক্রিয় সদস্য। তিনি রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পদে প্রার্থী হয়েছেন।
স্থানীয় নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, বিগত স্বৈরাচার সরকার আমলে লেবু তালুকদার অনেক নির্যাতন সয়েছেন। তারপরও রাজনৈতিক আদর্শ থেকে একচুলও না সরে দাঁড়ান নি। দীর্ঘদিন ধরে মামলা- হামলা ও পুলিশের হয়রানি মোকাবিলা করতে হয়েছে। ২০১৮ সালে তার বিরুদ্ধে বিস্ফোরক ও অস্ত্র আইনে মামলা সহ ডজনখানেক অভিযোগ দায়ের করা হয়। ২০২২ সালের ১০ ডিসেম্বর গোলাপবাগে বি এন পি’র মহাসমাবেশে অংশ নিতে গিয়ে শাহবাগ থানা পুলিশ তাকে গ্রেফতার করে, যা তার সাহসিকতা ও নিষ্ঠার আরেকটি উদাহরণ। লেবু তালুকদারকে ধরতে বাড়িতে যতবার পুলিশ এসেছে,অন্য কোনো নেতার জন্য এত পুলিশ আসেনি।
রাজনীতি ছাড়াও লেবু তালুকদার মানুষের পাশে দাঁড়িয়েছেন মানবিক কাজের মাধ্যমে। শীতকালে কম্বল বিতরণ, গরমে পানি ও স্যালাইন সরবরাহ, বোরো মৌসুমে কৃষকদের ধান কেটে দেওয়া, ঈদের আগে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী, শাড়ি ও লুঙ্গি বিতরণসহ নানামুখী সেবামূলক কার্যক্রমে তিনি ছিলেন সবসময় অগ্রভাগে।
গত ৫ সেপ্টেম্বর রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় লেবু তালুকদারের প্রতি নেতাকর্মীদের যে সমর্থন দেখা গেছে, তা রামকৃষ্ণপুরের ইতিহাসে নজিরবিহীন। কর্মীদের উপস্থিতি এবং তাদের স্বতঃস্ফূর্ততা প্রমাণ করেছে, লেবু তালুকদারই এই মুহূর্তে ইউনিয়নের সবচেয়ে জনপ্রিয় নেতা।
এক তৃণমূল নেতা বলেন, “৮০ থেকে ৯০ শতাংশ নেতাকর্মী মনে করেন, বিএনপির এই দুঃসময়ে লেবু তালুকদারের মতো সাহসী ও নিবেদিতপ্রাণ নেতা অত্যন্ত প্রয়োজন।
রামকৃষ্ণপুর ইউনিয়নের আহ্বায়ক পদপ্রার্থী লেবু তালুকদার বলেন,আমার চাওয়া আমার ইউনিয়নের যে সকল কমিটি হবে।সেই সকল কমিটিতে যারা দূর সময়ে দলের পাশে ছিলো,সেই সকল নেতাকর্মীরা যেন তার প্রাপ্য হক থেকে যেন বঞ্চিত না হয়।

রিপোর্টার: 



















