সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

দেখে নিন সুপার ফোরে বাংলাদেশের ম্যাচের সূচি

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:১৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • 57

স্পোর্টস ডেস্ক । জনতার কণ্ঠ.কম

এশিয়া কাপের গ্রুপ পর্বের নাটকীয় সমাপ্তি শেষে অবশেষে নিশ্চিত হয়েছে বাংলাদেশের সুপার ফোরে ওঠা। শ্রীলঙ্কার জয়েই ভর করে লিটন দাসের দল জায়গা করে নিয়েছে সেরা চারে। এবার সামনে অপেক্ষা আরও কঠিন পরীক্ষা—ভারত, পাকিস্তান আর শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই।

‘বি’ গ্রুপে তিন ম্যাচেই জয় তুলে নিয়ে শীর্ষে শেষ করেছে শ্রীলঙ্কা (৬ পয়েন্ট)। আর দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। অন্যদিকে ‘এ’ গ্রুপ থেকে এসেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী—ভারত ও পাকিস্তান। এই চার দল নিয়েই শুরু হচ্ছে সুপার ফোর পর্ব, যেখানে প্রতিটি দল খেলবে বাকি তিন দলের বিপক্ষে একবার করে।

বাংলাদেশের সামনে তাই টানা তিন দিন তিন হেভিওয়েট প্রতিপক্ষকে মোকাবিলার চ্যালেঞ্জ।

সুপার ফোরে বাংলাদেশের সূচি

  • ২০ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা — দুবাই
  • ২৪ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম ভারত — দুবাই
  • ২৫ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম পাকিস্তান — দুবাই

তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

এখন দেখার বিষয়, গ্রুপ পর্বের ধাক্কা সামলে সুপার ফোরের মঞ্চে লিটন-মোস্তাফিজরা কতটা দূর এগোতে পারেন।

ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

দেখে নিন সুপার ফোরে বাংলাদেশের ম্যাচের সূচি

আপডেট টাইম : ১১:১৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫