সোমবার (১৭ নভেম্বর) রাতে ঢাকার শাহবাগে ‘বন্দর রক্ষা ও করিডোরবিরোধী আন্দোলন’ ব্যানারে আয়োজিত মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ থেকে এ কথা বলা হয়।
ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
সোমবার (১৭ নভেম্বর) রাতে ঢাকার শাহবাগে ‘বন্দর রক্ষা ও করিডোরবিরোধী আন্দোলন’ ব্যানারে আয়োজিত মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ থেকে এ কথা বলা হয়।
সমাবেশে বক্তারা বলেন, ইন্টেরিম সরকার ক্ষমতায় আসার পর থেকেই আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি দেশের লাভজনক প্রতিষ্ঠান চট্টগ্রামের লালদিয়া বন্দর বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার পাঁয়তারা করছিল। সরকার জনগণের মতামত ও বাধাকে উপেক্ষা করে দ্রুতগতিতে ও অস্বচ্ছ প্রক্রিয়ায় চুক্তি সম্পাদিত করেছে। এতে করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পরবে।
বক্তারা আরও বলেন, যদি সরকার এই দেশবিরোধী চুক্তি থেকে সরে না আসে তাহলে ইউনূসের অবস্থাও হাসিনার মতোই হবে। তাদের প্রভু আমেরিকাও তার গদি রক্ষা করতে পারবে না। অনতিবিলম্বে দেশবিরোধী এই চুক্তি থেকে সরে আসতে হবে।