সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবকে পিটিয়ে হত্যার পর অগ্নিসংযোগ

ময়মনসিংহের ভালুকায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এমনকি তার লাশে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এ ঘটনার দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের শিকার যুবকের নাম দিপু চন্দ্র দাশ। তিনি ভালুকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিক। তিনি জেলার তারাকান্দা উপজেলার রবি চন্দ্র দাশের ছেলে।

ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মো. আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের পর একদল লোক লাশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় এলাকাজুড়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবকে পিটিয়ে হত্যার পর অগ্নিসংযোগ

আপডেট টাইম : ০১:৫৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫