সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ধসে যাওয়া রাস্তায় হাজারও মানুষের ভোগান্তি

সিরাজগঞ্জের রায়গঞ্জের চকনুর-গ্রাম পাঙ্গাসী বাজার সড়কের প্রায় ১কিলোমিটার রাস্তা চলাচল অযোগ্য হয়ে পড়েছে।  অতিবৃষ্টি ও  সড়কের গাইড ওয়াল না থাকায় বিভিন্ন স্থানে দুই পাশের মাটি সরে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তার দুই পাশ ধসে যাওয়ায় বর্তমানে ওই রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হওয়ার আশংকা দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কয়েক হাজার মানুষ এবং পণ্যবাহী যানবাহনের চালকেরা।
বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা গেছে, সড়কের প্রায় এক কিলোমমিটার রাস্তার মধ্যে অর্ধকিলোমিটার এলাকা জুড়ে পিচঢালা পথের দুই পাশের মাটি পুরোপুরি বিলীন হয়ে গেছে। কোনো কোনো জায়গায় রাস্তার মাঝ বরাবর ফাটল দেখা দিয়েছে। বড় গর্ত সৃষ্টি হওয়ায় রিকশা বা মোটরসাইকেলের মতো ছোট যানবাহনও চলাচল করতে সমস্যার সৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে রাস্তার নিচের বালু ও মাটি সরে যাওয়ায় এই ধস নেমেছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কৃষি পণ্য বহনকরা।
চকনুর (দক্ষিন পাড়া) গ্রামের বয়োবৃদ্ধ মোঃ ফজর আলী বলেন,স্থানীয় কৃষকেরা তাদের উৎপাদিত ফসল বাজারে নিতে সমস্যা হচ্ছে, যার ফলে আর্থিক লোকসানের আশঙ্কা দেখা দিয়েছে। শুধু তাই নয়,মাঠের ফসল বাড়িতে আনতেও সমস্যা হচ্ছে। একই গ্রামের আশরাফ আলী বলেন,গত তিন বছর পুর্বে রাস্তার কাজ করা হয়। কাজের গুনগতমান ভাল ছিলোনা। “রাস্তাটি ভেঙে যাওয়ায় আমরা এখন পুরোপুরি সমস্যায় পড়ে গেছি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

ধসে যাওয়া রাস্তায় হাজারও মানুষের ভোগান্তি

আপডেট টাইম : ০৫:৫৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬