সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চার-ছক্কার ঝড়ে এশিয়া কাপের শুরুতেই ভারতের বড় জয় Logo ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী নির্ধারণ রোববার Logo সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের দুই নেতার বিরুদ্ধে পুলিশের অভিযান Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশজুড়ে সরকারের নানা কর্মসূচি Logo আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ‘দাপ্তরিক খরচ কমান, শ্রমিকদের বেতন বাড়বে’ Logo পোশাকশিল্পসহ বিভিন্ন খাতে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র: রিজভী Logo আইনজীবীর প্রধান শক্তি মানবিক মূল্যবোধ, দক্ষতা ও সততা: আইনমন্ত্রী Logo রায়গঞ্জে অটোচালক কছিমুদ্দিন হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার Logo ১০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

নোয়াখালীর সেনবাগে ধানক্ষেতে ইঁদুর নিধনের জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খাজা মাইনুদ্দিন মানিক (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত মাইনুদ্দিন মানিক উপজেলার ৫ নম্বর অর্জুনতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোরকাটা গ্রামের আলতাফ আলী পণ্ডিত বাড়ির শেখ শফির বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাশের বাতাকান্দি গ্রামের নজির মাস্টারের ধানক্ষেতে ইঁদুর নিধনের জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখা হয়েছিল। অভিযোগ রয়েছে, এ বিষয়ে স্থানীয় লোকজনকে আগে থেকে সতর্ক করা হয়নি। গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ওই বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন মাইনুদ্দিন মানিক। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখার আগে আশপাশের মানুষকে সতর্ক করা এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হলে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হতে পারত।

খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশের তদন্ত চলছে বলে জানা গেছে।

ধানক্ষেতে ইঁদুর নিধনের জন্য অনিরাপদভাবে বিদ্যুৎ ব্যবহার মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে কৃষিজমিতে বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

চার-ছক্কার ঝড়ে এশিয়া কাপের শুরুতেই ভারতের বড় জয়

ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

আপডেট টাইম : ০২:২১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬