সিরাজগঞ্জ , শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

ধানক্ষেত থেকে নিখোঁজ অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

জয়পুরহাটের ক্ষেতলালে নূর মোহাম্মদ রাব্বি (১৫) নামের এক নিখোঁজ অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের হন্তনাবাজ গ্রামের একটি ধানক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর গলায় রশি পেঁচানো এবং একটি চোখ উপড়ে নেওয়ার চিহ্ন পাওয়া গেছে।

নিহত রাব্বি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব কাজীপাড়া এলাকার খলিল প্রামাণিকের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রাব্বি পেশায় অটোভ্যানচালক ছিলেন। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রতিদিনের মতো অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। সন্ধ্যায় তাঁকে স্থানীয় বাজারে দেখা গেলেও এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এদিকে শনিবার সকালে হন্তনাবাজ গ্রামের একটি ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে রাব্বির পরিচয় শনাক্ত করেন।

পরিবারের সদস্যদের ধারণা, অটোভ্যান ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে রাব্বিকে হত্যা করা হয়ে থাকতে পারে। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, হন্তনাবাজ গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত হয়েছে; তিনি শিবগঞ্জ উপজেলার পীরব এলাকার বাসিন্দা। নিখোঁজের ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় জিডি করা হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং এ ঘটনায় তদন্ত চলছে।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ।

ধানক্ষেত থেকে নিখোঁজ অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০১:৫৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬