সিরাজগঞ্জ , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্লাস্টিকের চেয়ারই চলাচলের একমাত্র সম্বল: চিকিৎসার অভাবে ধুঁকছেন বৃদ্ধ হুরমুজ আলী Logo বন্যার অবনতি হতে পারে উত্তর-পূর্বাঞ্চলে Logo সিরাজগঞ্জে এক সপ্তাহে ৪ শিশু ধর্ষণ-বলাৎকারের শিকার Logo ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৭ দিন পর ফ্লাইট চালু হলো Logo রায়গঞ্জে ভ্যানচালক জাহের হত্যাকারীদের গ্রেপ্তার দাবি Logo ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo কারণ দর্শানোর নোটিশ পেলেন বেলকুচি পৌরসভার সেই প্রকৌশলী Logo কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক–মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১১ Logo যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলা চালাল ইসরায়েল, ৮ জন নিহত Logo যুক্তরাজ্যে বাংলাদেশিদের বিপুল পরিমাণ সম্পদ জব্দ: সারাহ কুক

ধান কাটতে প্রভাবশালীদের বাঁধা: প্রশাসনের হস্তক্ষেপ চান ভূমিহীনরা

filter: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; captureOrientation: 0; shaking: 0.110005; highlight: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask: 0; brp_del_th: 0.0000,0.0000; brp_del_sen: 0.0000,0.0000; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 44;

সিরাজগঞ্জের রায়গঞ্জে ধান কাটায় বাধা, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভূমিহীন সংগঠনের সদস্যরা। একই সঙ্গে সম্ভাব্য বাধা ও নিরাপত্তাহীনতার আশঙ্কায় থানায় অভিযোগ দায়েরের কথাও জানান তারা।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় রায়গঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির ভুক্তভোগী কৃষকেরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল আমিন শেখ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তারা সোনাইডাঙ্গা বিলে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছেন। জমিটি পরিত্যক্ত হওয়ায় তারা এটিকে সরকারি সম্পত্তি হিসেবে বিবেচনা করেন। এ বিষয়ে একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে এবং আদালত বিবাদীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন বলেও দাবি করেন তিনি।
তবে অভিযোগ করা হয়, আদালতের ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রভাবশালী জোতদার গোলাম হোসেন ও তার সহযোগীরা ধান কাটায় বাধা দেওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি ভূমিহীন কৃষকদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, এসব কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আর্থিক ও মানসিকভাবে চরম সংকটে পড়েছে। নিয়মিত আদালতে হাজিরা দিতে গিয়ে তাদের দুর্ভোগ বাড়ছে।
এছাড়া, এর আগে কয়েক দফা ভূমিহীন পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়। এসব ঘটনায় অনেকে আহত হয়ে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন বলেও উল্লেখ করা হয়।
বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করে শান্তিপূর্ণভাবে ধান কাটার সুযোগ নিশ্চিত করা এবং দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির আঞ্চলিক কমিটির সভাপতি মো. রহমত আলী, ‘নিজেরা করি’ সংস্থার রায়গঞ্জ উপজেলা অঞ্চল সমন্বয়ক মো. আছাবুর রহমান, সংস্থাটির রাজশাহী বিভাগীয় প্রশিক্ষক ইদ্রিস আলীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

প্লাস্টিকের চেয়ারই চলাচলের একমাত্র সম্বল: চিকিৎসার অভাবে ধুঁকছেন বৃদ্ধ হুরমুজ আলী

ধান কাটতে প্রভাবশালীদের বাঁধা: প্রশাসনের হস্তক্ষেপ চান ভূমিহীনরা

আপডেট টাইম : ০২:৩৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬