সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

নওগাঁয় একদিনে একই মাঠে ১২টি ফুটবল ম্যাচ!

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৭:৪৬:৪০ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • 53

নওগাঁর মহাদেবপুরে একদিনে ১২টি ফুটবল ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কাবর বিতরণ করেন বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। ছবি: জনতার কণ্ঠ

ব্যুরো প্রধান, নওগাঁ:
নওগাঁর মহাদেবপুরে একদিনে একই মাঠে ১২টি ফুটবল অনুষ্ঠিত হয়েছে। “এসো দেশ বদলাই, পৃথিবি বদলাই”— এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে হয়ে গেল একদিনের ফুটবল টুর্নামেন্ট।
শনিবার (৬সেপ্টেম্বর) সকাল ১০ টায় শুরু হয়ে চলে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। উপজেলার ডাক বাংলা মিনি স্টেডিয়ামে মহাদেবপুর উপজেলা কৃষক দলের উদ্যোগে দিনব্যাপী এ খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।
উপজেলার ১০ ইউনিয়ন এবং ছাত্রদল ও কৃষক দলের ২টি ফুটবল টিম নিয়ে ১২ দল এ খেলায় অংশগ্রহণ করেন।
মহাদেবপুর সদর ইউনিয়ন, খেজুর, হাতুড়, চান্দাই, চেরাগপুর, ভীমপুর, রাইগাঁ, উত্তরগ্রাম, সফাপুর, এনায়েতপুর এবং থানা ছাত্রদলের একটি ও কৃষক দলের একটি ফুটবল দল খেলায় তাদের নৈপুণতা দেখায়।
প্রথমে ত্রিশ মিনিট, এরপর ১৫ মিনিট ও ১০ মিনিট করে ১২ টি দলের ব্যতিক্রমী খেলা অনুষ্ঠিত হয়। চুড়ান্ত খেলায় এনায়েতপুর ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে খেজুর ইউনিয়ন ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী হয়।
মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল লক্ষণীয়। স্থানীয় ক্রীড়া প্রেমীদের মাঝে ছিল উৎসাহ-উদ্দীপনা। খেলাটি ছিল বন্ধুত্বপূর্ণ হলেও প্রতিটি দলই খেলেছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাব নিয়ে।
প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, খেলাধুলার প্রতি মনোযোগ থাকলে যুবকদের বিপথগামী হওয়ার সম্ভাবনা থাকেনা। তাই পড়াশোনার পাশাপাশি তরুণদের খেলার প্রতি আকর্ষণ করতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা হয়েছে।
মাঠে ফিরিয়ে আনার প্রচেষ্টার মধ্যে দিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ ও জনপ্রিয়তা বাড়ছে।
তিনি আরও বলেন, “তারুণ্যই একটি জাতির সবচেয়ে বড় শক্তি। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক, অবক্ষয় ও বিপথগামিতা থেকে দূরে রেখে একটি ইতিবাচক সমাজ গড়ে তোলা সম্ভব।”
একসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নারী ফুটবল খেলোয়াড় আইরিন খাতুন ও সুরমা জান্নাত। এছাড়াও মহাদেবপুরউপজেলা কষকদলের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ রাজু, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, হাতুড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
প্রধান অতিথি পরে বিজয়ী ও বিজিত উভয় দলকে বড় দুটো খাসি ও ট্রপি হাতে তুলে দেন। এছাড়া নারী দুই ফুটবল খেলোয়াড়কে সম্মাননা হিসেবে ক্রেস্ট দেওয়া হয়। এবং প্রত্যেকটা খেলোয়াড়কে সান্ত্বনা মূলক মেডেল পরিয়ে দেন প্রধান ও বিশেষ অতিথি বৃন্দরা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

নওগাঁয় একদিনে একই মাঠে ১২টি ফুটবল ম্যাচ!

আপডেট টাইম : ০৭:৪৬:৪০ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫