সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

নওগাঁয় জুয়ার আসর থেকে অস্ত্রসহ বিএনপি-যুবদল নেতা আটক

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৭:০৪:২২ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • 68
নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁর আত্রাইয়ে জুয়ার আসর থেকে বিএনপি ও যুবদল নেতাসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনীর একটি টহল টিম। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতদের সোমবার (৪ আগষ্ট) দুপুরের দিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কাউছার আলম।
এর আগে রোববার ৩ আগষ্ট দিবাগত রাত সাড়ে দশটায় উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এবং ওই দিন রাতেই থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলো, উপজেলার সাহাগোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভবানীপুর গ্রামের মৃত খয়ের সরদারের ছেলে কামাল সরদার (৪০) একই ইউনিয়ন যুবদলের সভাপতি ও মিরাপুর গ্রামের সমসের আলীর ছেলে এরশাদ আলী (৫২) এবং ভবানীপুর গ্রামের মৃত ইউসুফ আলী সরদারের ছেলে ফারুক সরদার (৩৮)।
জানা যায়, উপজেলার ভবানীপুর এলাকায় তাস দিয়ে খেলা চলছিল। খবর পেয়ে রোববার রাত সাড়ে দশটায় আত্রাই-রাণীনগর এলাকায় দায়িত্বরত সেনাবাহিনীর একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় দেশীয় অস্ত্রসহ উপরোক্ত তিনজনকে আটক করা হয়।
আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন আটক কামাল সরদার ও এরশাদ আলীর দলীয় পরিচয় নিশ্চিত করে  বলেন, তাদের আটকের কথা শুনেছি। আলোচনা ও যাচাই করে পরবর্তীতে করণীয় ঠিক করা হবে।
আত্রাই থানার ওসি (তদন্ত) কাউছার আলম বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে তিনজনকে হস্তান্তর করা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র চাপাতিসহ মোট ৮টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দস্যুতার চেষ্টা মামলায় আটক দেখিয়ে সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

নওগাঁয় জুয়ার আসর থেকে অস্ত্রসহ বিএনপি-যুবদল নেতা আটক

আপডেট টাইম : ০৭:০৪:২২ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫