সিরাজগঞ্জ , শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শ্রমিক দলের ৫১ সদস্যের সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটি গঠন Logo সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান Logo গণভোটের রায় মানলে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সর্বশক্তি নিয়ে নামবে জামায়াত Logo গোপালগঞ্জের নিরাপত্তায় ২ ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন Logo আফগানিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ Logo সিআইডি অফিসে ককটেল বিস্ফোরণ: ছাত্রলীগ কর্মী আটক Logo সিরাজগঞ্জে প্রবীণ মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতুর বাড়িতে অগ্নিসংযোগ Logo ৯ জেলায় নিরাপত্তা জোরদারে ৫৩ প্লাটুন আনসার মোতায়েন Logo সবার আগে বাংলাদেশ’ চেতনা থাকলে তাবেদার রাষ্ট্র গড়ার সাহস পাবে না Logo অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময়

নওগাঁয় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

নওগাঁর নিয়ামতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২০ নভেম্বর) রাত ১ টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, নওগাঁ জেলার সদর উপজেলার ফারাদপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে রেজাউল করিম ওরফে লসিমন, একই উপজেলার চক গোয়ালী গ্রামের আমজাদ হোসেনের ছেলে রিমন হোসেন ও বগুড়া জেলার আদমদীঘি উপজেলার শান্তাহার গ্রামের বাবু মিয়ার ছেলে সাগর।

পুলিশ জানায়, দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত আট জন ডাকাত ডাকাতির উদ্দেশ্যে পিকআপ যোগে নিয়ামতপুরের দিকে আসছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। ডাকাত চক্রের অপর অজ্ঞাতনামা ৫ জন কৌশলে পালিয়ে যায়। এ সময় ডাকাতদলের কাছে থেকে দেশীয় অস্ত্র, দড়ি এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়।

নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বে চুরি, ডাকাতি, মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। থানায় একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমিক দলের ৫১ সদস্যের সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটি গঠন

নওগাঁয় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

আপডেট টাইম : ০৬:২৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬