সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম আযম গ্রেপ্তার   

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:৪৪:১৮ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • 41
নওগাঁ জেলা প্রতিনিধি: 
নওগাঁয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার ৩ আগষ্ট বিকেল সোয়া ৫ টার দিকে শহরের মাস্টারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি এদিন রাত সাড়ে নয় টার দিকে মুঠোফোনে নিশ্চিত করেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী।
আটক ওই নেতার নাম গোলাম আযম। তিনি নিষিদ্ধ সংগঠন নওগাঁ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং নওগাঁ সদর উপজেলার চকদেব খাঁ পাড়ার ঝন্টুর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলাসহ অপর আরও একটি মামলার ঘটনায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল। তারই প্রেক্ষিতে রোববার বিকেলে থানা পুলিশ অভিযান চালিয়ে মাস্টারপাড়া এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন, আটককৃত গোলাম আযমকে রাজনৈতিক মামলার প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম আযম গ্রেপ্তার   

আপডেট টাইম : ১১:৪৪:১৮ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫