নওগাঁর রাণীনগর উপজেলায় আয়েশা বিবি (২৫) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। আজ দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আয়েশা বিবি উপজেলার চকাদিন প্রামানিক পাড়া গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী। তিনি বেলাল হোসেন ও লিলুফা বিবি দম্পতির মেয়ে। মৃত্যুকালে তিনি দুই শিশুসন্তান রেখে গেছেন।চার বছর বয়সী জুনায়েদ ও দুই বছর বয়সী আনাজ।
এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, ঠিক কী কারণে আয়েশা বিবি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যকার মান-অভিমানের জেরে তিনি এই চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মৃতদেহ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি জাকারিয়া মন্ডল।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 




















